আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

সবুজায়নের বার্তা নিয়ে হাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষ বিতরণ

সবুজায়নের বার্তা নিয়ে হাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষ বিতরণ

মোঃ আরাফাত ইসলাম

মোঃ আরাফাত ইসলাম , হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , ক্যাম্পাস প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০২ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ দুপুর

সংক্ষেপে

(হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় প্রায় ৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের হাবিপ্রবি শাখা। সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। সংগঠনের সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে চারা তুলে দিয়ে নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

  • বিশ্ববিদ্যালয়: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ক্যাটাগরি: ক্যাম্পাস

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখা। 

 

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রায় ৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। 

 

কর্মসূচির উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখার উপদেষ্টা ডা. মো. আহসান হাবিব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘের সুন্দর একটি আয়োজন বৃক্ষ বিতরণ কর্মসূচি। ভবিষ্যতে এমন আরও ভালো ভালো কাজ করার প্রত্যাশা করি। সবুজে সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ।” 

 

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মতো উদ্যোগ কেবল একটি দিনের কর্মসূচি নয়; বরং পরিবেশবান্ধব সমাজ গঠনে এটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের অংশ।

বৃক্ষ বিতরণ কর্মসূচি প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখার সভাপতি হৃদয় বলেন, “বৃক্ষদান আমাদের মনের আনন্দের পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করারও একটি উপায়। কেননা গাছই পারে আমাদের নিঃস্বার্থভাবে অন্যের উপকার করার শিক্ষা দিতে। সেই লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি।” 

 

শাখার সাধারণ সম্পাদক ইমরান বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। তাই আমাদের চারপাশে বৃক্ষ বাড়াতেই বসুন্ধরা শুভসংঘের এই বৃক্ষ বিতরণ কর্মসূচি।” 

 

কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। এ সময় চারা গ্রহণকারীদের গাছ রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। 

 

কর্মসূচির সার্বিক সফলতায় সন্তোষ প্রকাশ করে বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image