আজঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ -এ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৯ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

পঞ্চগড়ে প্রথমবার একযোগে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা জজ আদালতের আইনকর্মকর্তারা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 1 অক্টোবর, 2025

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের ইতিহাসে এই প্রথমবারের মতো একযোগে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আদালতের আইনকর্মকর্তাগণ। বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সফর অনুষ্ঠিত হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ বারীর নেতৃত্বে সফরে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন, অতিরিক্ত সরকার পক্ষের আইনজীবী (অতিরিক্ত জিপি) অ্যাডভোকেট খায়রুল আলম প্রমুখ।

পূজামণ্ডপগুলোতে গিয়ে তারা ভক্ত ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করে। ইতিহাসে এই প্রথম জেলা জজ আদালতের আইনকর্মকর্তাগণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন—এটি আমাদের সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”

সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ বারী বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। আইনকর্মকর্তাদের এই প্রথম সম্মিলিত সফর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করল।”

আইনকর্মকর্তাদের এ সফরকে পঞ্চগড়ে সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক নতুন ইতিহাস হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image