আজঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ -এ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৪ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার • বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি • খাদ্য মজুদ শক্তিশালী করতে পঞ্চগড়ে বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন • দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা • পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন • নীলফামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার • বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি • খাদ্য মজুদ শক্তিশালী করতে পঞ্চগড়ে বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন • দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা • পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

খাদ্য মজুদ শক্তিশালী করতে পঞ্চগড়ে বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 21 মে, 2026

পঞ্চগড় সদর উপজেলায় কৃষকদের উৎপাদিত বোরো ধান, চাল ও গম ন্যায্যমূল্যে সংগ্রহের লক্ষ্যে অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের খাদ্য মজুদ শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় পঞ্চগড় এম আর কলেজ রোডস্থ সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জাকারিয়া আহমেদ, সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হাসনাত জামান, চেম্বার অব কমার্সের সভাপতি ও ব্যবসায়ী শরিফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, বিএনপির সুয়েব আলী সবুজসহ স্থানীয় মিলার, কৃষক ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা খাদ্য গুদামের সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মিলার ও কৃষকদের হাতে প্রতীকীভাবে ধান, চাল ও গম সংগ্রহের কাগজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

এসময় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে একদিকে কৃষক লাভবান হবেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা ও সরকারি খাদ্য মজুদ আরও শক্তিশালী হবে।

সদর উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে পঞ্চগড় সদর উপজেলায় মোট ৩ হাজার ২ শত ৩১ মেট্রিক টন চাল, ৩২৬ মেট্রিক টন ধান এবং ৯৫১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা এবং ধান ও গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক ও মিলারদের অংশগ্রহণে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংগ্রহ মৌসুমজুড়ে কৃষকদের হয়রানি ছাড়া দ্রুত ফসল গ্রহণ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তারা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image