আজঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ -এ ২৭ চৈত্র ১৪৩২ - ২২ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা • দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি • লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে : ইরান • রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদনে রেকর্ড • রংপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে একজনকে কুপিয়ে হত্যা • দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা • দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি • লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে : ইরান • রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদনে রেকর্ড • রংপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে একজনকে কুপিয়ে হত্যা

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি এ.হাসান প্রধান, সম্পাদক আবুল কালাম আজাদ নির্বাচিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 9 এপ্রিল, 2026

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

১ বছর মেয়াদি এই কমিটির ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট খলিলুর রহমান। কমিশনার ছিলেন মোছাঃ আনোয়ারা বেগম ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট আলহাজ্ব এ.হাসান মোঃ আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মজনুর রহমান পান ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পান ৪৬ ভোট। এছাড়া অ্যাডভোকেট আব্দুল বারি পান ৪২ ভোট এবং অ্যাডভোকেট আব্দুল হান্নান (বাবুল) পান ২৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোলাইমান হক পান ৭৯ ভোট। এছাড়া অ্যাডভোকেট জিল্লুর রহমান সিদ্দিকী পান ৩৫ ভোট এবং অ্যাডভোকেট রওশন আখতার লাভলী পান ২০ ভোট।

লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট।

অপরদিকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন জনী, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image