আজঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ -এ ২৭ চৈত্র ১৪৩২ - ২২ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা • দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি • লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে : ইরান • রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদনে রেকর্ড • রংপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে একজনকে কুপিয়ে হত্যা • দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা • দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি • লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে : ইরান • রংপুর অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদনে রেকর্ড • রংপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে একজনকে কুপিয়ে হত্যা

লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে : ইরান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক

আপডেটঃ 9 এপ্রিল, 2026

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ প্রেক্ষিতে নতুন করে ফের উত্তেজনা ছড়িয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। এই অঞ্চলে যেকোনো শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।  তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাবে। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে। তিনি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

জানা গেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন লেবাননও যুদ্ধবিরতির অংশ। ইরানও একই কথা বলছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, লেবানন যুদ্ধবিরতিতে যুক্ত নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল। বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির ভেস্তে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে। ইসরায়েলি বাহিনী লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করার পরদিন নেতানিয়াহু এমন হুমকি দিলেন। ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। নেতানিয়াহু তাঁর এক্স বার্তায় বলেন, ‘প্রয়োজনবোধে যে কোনো স্থানে’ গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।

তিনি বলেন, ইসরায়েল সুনির্দিষ্টভাবে দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বার্তা স্পষ্ট-যারা ইসরায়েলিদের বিরুদ্ধে কাজ করে, তাদের ওপর হামলা চালানো হবে। নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা প্রয়োজনবোধে যে কোনো স্থানে হিজবুল্লাহকে আঘাত করতে থাকব।’

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image