আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড • টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

চা বাগানের বন্ধকী টাকা ফেরতের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 3 এপ্রিল, 2026

পঞ্চগড় প্রেসক্লাবে চা বাগানের জমির বন্ধকী জামানতের টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চা চাষী সাব্বির হোসেন।

তিনি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জোতসাওদা এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাব্বির হোসেন অভিযোগ করেন, পঞ্চগড় সদর উপজেলার ইসলামপুর মৌজার ৫ দাগে ৩৩৩ শতক জমিতে গড়ে ওঠা একটি চা বাগান বন্ধক নেওয়ার জন্য তিনি ২০২৩ সালের ১৩ মার্চ আনোয়ার হোসেনকে ১৫ লাখ টাকা প্রদান করেন। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তিন বছর মেয়াদি লিখিত চুক্তিও সম্পাদিত হয়। চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ মার্চ শেষ হওয়ার পর তিনি বাগান বুঝিয়ে দিয়ে টাকা ফেরত চাইলে আনোয়ার হোসেন টালবাহানা শুরু করেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত ২৮ মার্চ সকালে আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি অস্বীকার করেন এবং হুমকি দেন। এ ঘটনায় তিনি ২ এপ্রিল পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও স্মল টি গার্ডেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে অভিযুক্ত আনোয়ার হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সাব্বির হোসেন চা বাগান বুঝিয়ে দিচ্ছেন না। বরং বাগানের প্রায় ৩২শ’ গাছ নষ্ট করে ফেলেছেন, যার ফলে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং বিষয়টি নিষ্পত্তির জন্য শুক্রবার বিকেলে থানায় বসার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায্য সমাধানের দাবি জানান ভুক্তভোগী চা চাষী।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image