আজঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ -এ ১৩ বৈশাখ ১৪৩৩ - ৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন • কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড দিনাজপুর • পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত • কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • নীলফামারীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন • ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন • কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড দিনাজপুর • পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত • কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • নীলফামারীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন

কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 26 এপ্রিল, 2026

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় পঞ্চগড়ে গ্রেফতার হওয়া এক কলেজপড়ুয়া যুবকের পাশে মানবিকভাবে দাঁড়িয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জানা গেছে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে গত শুক্রবার (২৪ এপ্রিল) ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম (২০)।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এক বিএনপি কর্মী সাইবার নিরাপত্তা আইনে নিশাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি খোঁজখবর নেন। এতে জানা যায়, অভিযুক্ত নিশাদ একজন কলেজ শিক্ষার্থী। তার বয়স ও ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিমন্ত্রী মনে করেন, না বুঝে বা কারও প্ররোচনায় সে এমন কাজ করে থাকতে পারে।

এ প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিমন্ত্রী বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রতি সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তার এ সিদ্ধান্তকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image