আজঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ -এ ১২ বৈশাখ ১৪৩৩ - ৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি কাউনিয়ায় বোরোর বাম্পার ফলন, তবুও দামে হতাশ চাষিরা • হাকিমপুরে মন্দির উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুদানের প্রকল্প হস্তান্তর • ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ • খানসামায় বাংলাদেশ স্কাউটস “কাব হলিডে” ২০২৬ উদ্বোধন • ক্ষুদে সওয়ারি হালিমার ঘোড়দৌড়ের নৈপুণ্যে জমে উঠল লালমনিরহাটের বৈশাখী উৎসব। • ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি কাউনিয়ায় বোরোর বাম্পার ফলন, তবুও দামে হতাশ চাষিরা • হাকিমপুরে মন্দির উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুদানের প্রকল্প হস্তান্তর • ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ • খানসামায় বাংলাদেশ স্কাউটস “কাব হলিডে” ২০২৬ উদ্বোধন • ক্ষুদে সওয়ারি হালিমার ঘোড়দৌড়ের নৈপুণ্যে জমে উঠল লালমনিরহাটের বৈশাখী উৎসব।

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় যুবক আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 25 এপ্রিল, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কে  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

আটককৃত নিশাদ নামের ওই যুবক দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

জানা গেছে, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি https://www.facebook.com/profile.php?id=61570876525677 থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ-কে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। এই আইডিতে তিনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য রাখার একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে লিখেন - "গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়, এই গাঞ্জাখোর নাকি আবার আমাদের এলাকার এমপি"!
 এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১ টায় ঐ যুবককে গ্রেফতার করে। তবে, সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হওয়ার পর নিশাদ তাঁর ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে নেয়।

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি বলেন, বিএনপি বাক স্বাধীনতায় বিশ্বাস করে কিন্তু বাক স্বাধীনতার নামে একজন শিক্ষার্থী যখন অভিভাবকদের নিয়ে স্ল্যাং কথাবার্তা বলে বেড়ায় তখনই সামাজিক বিপত্তি ঘটে। কার্যত পঞ্চগড়ের অভিভাবক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কে নিয়ে ওই যুবকের আপত্তিকর পোস্ট সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসামীর উপযুক্ত শাস্তি দাবি করছি।"
উক্ত কিশোরের ব্যক্তিগত আইডি ছাড়াও আরও ছয়টি ফেসবুক আইডি আছে বলেও জানা যায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ আদালতে প্রেরন করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image