আজঃ বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২২ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির • সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির

সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 3 ফেব্রুয়ারি, 2026

সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

মঙ্গলবার (৩জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের আয়োজনে কলেজ পাড়া অস্থায়ী কার্যালয়ে কমিটি পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বোদা উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের সভাপতি এবং পঞ্চগড় জর্জ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাড: জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিজানুর রহমান আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধ ভাবে সরাসরি জাতিসংঘের আওতায় কাজ করে। কাজেই কোন দল কিংবা কোন পেশি শক্তির কাছে মানবাধিকার কর্মী কখনোই মাথা নুয়াবেনা। তবে দেশের স্বার্থে মানুষের কল্যাণে আমরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবো।

আসক উপজেলা কমিটির সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোদা থানা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) নির্মল, বোদা থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই মামুন, জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এ্যাড. জালাল, সি. সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জি. সোহাগ, সিনিয়র সহ সভাপতি হারুন রশীদ, উপদেষ্টা আব্দুর রশীদ প্রমুখ।

এর আগে মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে ফুল দিয়ে বরন করেন উপজেলা কমিটির সদস্যবৃন্দ। এবং নবনির্বাচিত উপজেলা কমিটির সাথে পরিচয় করিয়ে দেন এড. জাকির হোসেন। এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।