তারেক রহমানের জন্মদিনে অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিলেন ফরহাদ হোসেন আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ৬১তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের এক অসহায় পরিবারকে শুধু একটি নতুন ঘরই নয়, সেই সঙ্গে একটি ছাগলও উপহার দিয়েছেন।
ভাঙা ও জরাজীর্ণ ঘরে বসবাস করা এই পরিবারটি নতুন ঘরের চাবি হাতে পেয়ে যেন নতুন জীবনের স্বপ্ন খুঁজে পেয়েছে। নিরাপদ আশ্রয়ের এই অপ্রত্যাশিত উপহার পেয়ে পরিবারের সদস্যদের চোখে আনন্দের অশ্রু দেখা গেছে, যা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তারেক রহমানের জন্মদিনে কোনো প্রকার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করে দোয়া, মানবিক সহায়তা এবং অর্থদানকে প্রধান মাধ্যম হিসেবে বেছে নিতে বলা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন নির্দেশনা অনুসরণ করেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
ফরহাদ হোসেন আজাদ এই সময় বলেন, "দেশের একজন সাধারণ কর্মী হিসেবে আমি সবসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলার চেষ্টা করি। তাঁর জন্মদিনে কেক কাটা বা উৎসবের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যথার্থ সম্মান প্রদর্শন। এই ঘরটি সামান্য হলেও এই পরিবারের অনিশ্চয়তার জীবনে আশার আলো জ্বালাবে বলে আমার বিশ্বাস। তিনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হোন, এটাই আমাদের কামনা।"
স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগে আবেগাপ্লুত হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন , এমন মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত শুধু একটি পরিবারকেই নয়, পুরো সমাজকেই ইতিবাচক বার্তা দেবে। তারেক রহমানের জন্মদিনে এই ধরনের উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে মানবিক রাজনীতির এক অসাধারণ উদাহরণ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন