নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মিছিল করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত থাকায় কর্মচারীদের জীবনযাপন ব্যাহত হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন