‘নদী বা জলাশয় দখল করতে দেব না’ পঞ্চগড়ে রাস্তা উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী
সংক্ষেপে
নদী ও জলাশয় দখলকারীদের সতর্ক করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, কোনোভাবেই এসব দখল মেনে নেওয়া হবে না।
- উপজেলা: দেবীগঞ্জ
- জেলা: পঞ্চগড়
- বিভাগ: রংপুর
নদী বা জলাশয় দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "নদী বা জলাশয় যারা দখল করছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কোনো অবস্থাতেই নদী বা জলাশয় দখল করতে দেওয়া হবে না।"
সম্প্রতি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণ করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে মালকাডাঙা-নাওতারী এবং বকদুলঝুলা-হাজিপাড়া হয়ে কোনামনিপাড়া সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বড়শশী ইউনিয়ন বিএনপি।
প্রতিমন্ত্রী আরও বলেন, "নির্বাচনের পূর্বে এ এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দেখে আমরা তা সংস্কারের আশ্বাস দিয়েছিলাম। বিএনপি সরকার বিজয়ী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এলাকার আর কোনো রাস্তাঘাট অবহেলিত বা বেহাল অবস্থায় থাকবে না।"
বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাইসুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাঈনুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন