মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ -এ ১০ আশ্বিন ১৪৩৩ - ১২ রবিউস সানি ১৪৪৮

সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ দুপুর আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ রাত

সংক্ষেপে

দেবীগঞ্জে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়িয়েছে; অংশগ্রহণকারীদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • উপজেলা: দেবীগঞ্জ
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের ফাঁসির রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে পৌরসভার নতুনবন্দর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি সামনে আসে। ভিডিওতে শিমুল ইসলামকে মিছিলের নেতৃত্ব দিতে এবং স্লোগান দিতে দেখা যায়। মিছিলে প্রায় ৮ থেকে ১০ জন অংশ নেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়, মানি না মানব না’ এবং ‘সাদ্দাম ভাইয়ের রায়, মানি না মানব না’ স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। মিছিলে অংশগ্রহণকারীদের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ ও অভিযান অব্যাহত রেখেছি।’

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।