নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
সংক্ষেপে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাড. আলফারুক আব্দুল লতিফ। এতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (অ.দা.) মো. মেহেদী হাসান।
- উপজেলা: নীলফামারী সদর
- জেলা: নীলফামারী
- বিভাগ: রংপুর
'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (২৮ অক্টোবর) সকালে দিনটি উপলক্ষে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাড. আলফারুক আব্দুল লতিফ। এতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (অ.দা.) মো. মেহেদী হাসান।
এসময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অসতর্কতা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে পাঁচ জন দক্ষ চালককে সেরা চালক সম্মাননা প্রদান করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, নীলফামারী ট্রাফিক বিভাগের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন, জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোর্শেদ আযম, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন