নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনি প্রচারণা
- উপজেলা: নীলফামারী সদর
- জেলা: নীলফামারী
- বিভাগ: রংপুর
নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে জেলা শহরের ডিসির মোড় থেকে একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীর রুবেল চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা দেন নীলফামারী-০২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন।
মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তৃতা দেন জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ, রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে মিছিলের উদ্দেশ্যে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এছাড়াও বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগেও বিএনপির প্রচারণা মিছিল অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন