আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সোনাহাট সেতু পরিদর্শনে এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জুনের মধ্যে কাজ শেষের তাগিদ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 5 মার্চ, 2026

কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ পরিদর্শন করেছেন ২৫, কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী- কচাঁকাটা) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি সেতুর নির্মাণকাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে যান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জোর তাগিদ দেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা এবং সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সোনাহাট বেইলি (রেল) সেতুর কিছুটা ভাটিতে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ একটি নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে সেতুটি নির্মাণ করছে। 
১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে চার দফা সময় ও ব্যয় বাড়িয়েও সাত বছরেও নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে পুরোনো ও জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। 
এতে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এবং কচাকাটা থানাসহ ছয়টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কাজের ধীরগতির কারণে স্থানীয়দের মধ্যে এ সময়ের মধ্যে সেতু চালু হওয়া নিয়ে সংশয় রয়েছে।

এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার বলেন, সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। ভূরুঙ্গামারী প্রান্তে সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য প্রান্তে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে সড়ক বিভাগ ও রেলের মধ্যে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image