সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা, পোষ্টার না থাকলেও কমতি নেই প্রচার প্রচারণায়।
মাইকিং, ব্যানার, হ্যান্ডবিল ছাড়াও ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জে দেখা মিলেছে ব্যাতিক্রম এক প্রচারণা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠে-ময়দানে, পথে প্রান্তের লাঙ্গল কাঁধে নিয়ে শরীরে হ্যান্ডবিল দিয়ে তৈরি এক অভিনব পোশাকে ঘুরছে নুলু মিয়া নামক এক যুবক।
ইতিমধ্যে নুলু মিয়া নজর কেড়েছে সাধারণ ভোটারদের। যেখানই যাচ্ছে তাকে দেখার জন্য ভীড় জমাচ্ছে কৌতুহলী মানুষ। কোথাও কোথাও তাকে সাথে নিয়ে দলের নেতা কর্মীরা মিছিল করতে দেখা যাচ্ছে।
এছাড়াও উপজেলার যেখানেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পথসভা ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে সেখানেই মিলছে তার দেখা। নেতাকর্মীরা তাকে ঘিরে সেলফি তুলছে।
নুলু মিয়ার সাথে কথা হলে তিনি জানান তিনি বিগত নির্বাচনগুলোতে লাঙ্গল প্রতীকের জন্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নে পথে প্রান্তের লাঙ্গল কাঁধে নিয়ে কাজ করেছেন এবং তার এ পরিশ্রম বৃথা যায়নি এবারেও তিনি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জন্য জাতীয় পার্টিকে ভালোবাসে লাঙ্গল কাঁধে নিয়ে ছুটে চলছেন। আগামী ১২ ফেব্রুয়ারী জয় নিয়ে তিনি ঘরে ফিরবেন।তার অভিনব এ প্রচারনায় নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনী মাঠে।
নুলু মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাল মৌজার বাসিন্দা।তিনি পেশায় একজন নরসুন্দর।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন