সুন্দরগঞ্জে প্রমাণিত প্রযুক্তিগত প্যাকেজ (সবজি) উৎপাদন প্রদর্শনীর উপর মাঠ দিবস উদযাপিত
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবায় ২০২৫-২৬ অর্থ বছরে Diversified Resilient Agriculture for improved Food and Nutrition Security (RAINS) of SACP Project এর আওতায় প্রমাণিত প্রযুক্তিগত প্যাকেজ (সবজি)উৎপাদন প্রদর্শনীর উপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুন্দরগঞ্জ এর উদ্যোগে মাঠ দিবস পালিত হয়।
এ মাঠ দিবসে বামনডাঙ্গা ইউনিয়নের জামাল ও দেওডোবা ব্লকের প্রায় শতাধিক কৃষক অংশ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন এসএসিপি রেইন্স প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আসাদুজ্জামান,
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মিজানুর রহমান,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাদেক হোসেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সানি ইসলাম, মোঃ জামিউল চৌধুরী ও মোঃ রুবেল মিয়া।
কৃষকদের মধ্য হতে বক্তব্য রাখেন এন এইচ এম সুমন মিয়া, নজরুল ইসলাম সহ প্রমূখ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন