বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম
বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই ইনশাআল্লাহ! আমরা যদি যুবকদের কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে পারি তাহলে চুরি, ডাকাতি, রাহাজানি, জুয়া ও মাদকের ভয়াল থাবা থেকে আপনার আমার সন্তানদের রক্ষা করতে পারবো।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
নির্বাচনি পথসভায় বক্তব্যর শুরুতে কান্না জড়িত কন্ঠে অত্র ইউনিয়নের জামায়াতের অন্যতম সদস্য আবুল কাশেম আজ মৃত্যু বরণ করায় তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর স্মৃতি চারণ করেন মোঃ আনোয়ারুল ইসলাম।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, এই খট্রামাধবপাড়া ইউনিয়নে আমার জন্ম শৈশব কৈশোর সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে থাকতে চাই ইনশাআল্লাহ। দলমত জাতি গোষ্ঠী মিলে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার আহবান জানান আনোয়ারুল ইসলাম। আপনাদের সকলের সমর্থনে যদি আল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দেয়। তাহলে আপনাদের সাথে নিয়ে দিনাজপুর-৬ আসনকে একটি মডেল আসনে পরিনত করতে চাই ইনশাআল্লাহ!
আনোয়ারুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও নেই অবকাঠামো উন্নয়ন, রাস্তা ঘাটের বেহাল দশা সহ নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন ও দোয়ায় সংসদে যেতে পারি। তাহলে আপনাদের সাথে নিয়ে হিলি স্থলবন্দর কে আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ! জনগনকে সাথে নিয়ে বৃটিশ আমলের ডাঙ্গাপাড়া স্টেশনে ট্রেন দাঁড়ানো এবং হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন দাড়ানোর ব্যবস্থা করা হবে।
তাই ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটায় নিজে ভোট কেন্দ্রে যাবেন, আপনার আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের ভোট কেন্দ্রে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে ভোট এবং গণভোটে হ্যা ভোট দেওয়ার বিনীত আহবান জানান জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
এসময় হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, জামায়াতের নেতা আবুল কালাম আজাদ, উপজেলা কর্ম পরিষদের সদস্য মীর শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, খট্রামাধবপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন