দেওডোবায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন শামীম হায়দার পাটোয়ারী
আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন দলের মহাসচিব, দুই বারের সফল সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পথসভার মধ্য দিয়ে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় নিজ ইউনিয়ন শামীম হায়দার পাটোয়ারীর ২নং ওয়ার্ডের দেওডোবায় সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে লাঙ্গল প্রতীকে নিজের জন্য ভোট প্রার্থনা করেন। পরে তার উপস্থিতি সনাতনীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় মুহুর্তে তাকে দেখার জন্য আশেপাশের মানুষজন ভীড় জমালে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী সুনীল চন্দ্র, শ্রী জগদীশ চন্দ্র,আলহাজ্ব জহুরুল ইসলাম বাদশা,সাবেক সভাপতি, ১নং বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি।মো আশরাফুল ইসলাম, সভাপতি, ২নং ওয়ার্ড জাতীয় পার্টি। মোঃ সাদা, সভাপতি,৩ নং ওয়ার্ড জাতীয় পার্টি সহ প্রমূখ।
বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন- তার সময়ে তার নির্বাচনী এলাকায় একটি লোকও হয়রানির শিকার হয়নি।তিনি সর্বোচ্চ চেষ্টা করে সুন্দরগঞ্জে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছেন।তিনি তার সময়কার রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট সহ মসজিদ মন্দিরের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পূনরায় সংসদ সদস্য নির্বাচিত করলে সুন্দরগঞ্জ উপজেলার গণমানুষের জন্য নিজেকে নিবেদিত করবেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন