আজঃ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৩ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর • ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরগঞ্জে রংপুর মেডিকেল কলেজ ছাত্র শিবিরের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 16 জানুয়ারী, 2026

রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮.৩০ মিনিটে বামনডাঙ্গা  ইউনিয়নের মনমোহিনী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পে অংশ নেওয়া রোগীদের মধ্যে ছিলেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। শিশু, তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা—পুরুষ ও নারী সবাই এখানে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং রেসিডেন্ট ডাক্তাররা।

চলমান এই উদ্যোগ সম্পর্কে রংপুর ছাত্রশিবিরের মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. শাওন জানান, তাদের লক্ষ্য গ্রামের মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া সিরাজুম মনিরা নামে এক নারী বলেন, “এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ভালো ডাক্তারকে দেখাতে গেলে সাধারণত ৫০০-৬০০ টাকা খরচ হয়; সেখানে ছাত্র শিবিরের এই উদ্যোগ সত্যিই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমরা বিনা খরচে চিকিৎসা সেবা পাচ্ছি।”

তিনি আরও বলেন, “এ ধরনের চিকিৎসা বান্ধব কার্যক্রম মাঝে মাঝে চলমান রাখা উচিত।”
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।