বামনডাঙ্গা ফিলিং স্টেশনে সপ্তাহ পেরুলেও তেল বিতরণের কোন খবর নেই, বাইকারদের ভোগান্তি চরমে
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ও অধিক জনসংখ্যা অধ্যুষিত ১নং বামনডাঙ্গা ইউনিয়ন।
আয়তন ও ভৌগোলিক অবস্থানের কারনে এ অঞ্চলটি অধিক গুরুত্বপূর্ণ।এই ইউনিয়নের মধ্যে দিয়ে অতিক্রম করেছে গাইবান্ধা- রংপুর আঞ্চলিক মহাসড়ক।
এই ইউনিয়নে সরকারি বিভিন্ন দপ্তর ছাড়াও ব্যাংক,বীমা,স্কুল-কলেজ,মাদ্রাসা, এনজিও ও একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত সকলেই কর্মস্থলে যাতায়াতের জন্য বাহন হিসেবে মোটর সাইকেলের উপর নির্ভরশীল।বামনডাঙ্গা ইউনিয়ন ছাড়াও এর পার্শ্ববর্তী ৫ টি ইউনিয়নের জ্বালানি তেলের একমাত্র ভরসা বামনডাঙ্গা ফিলিং স্টেশন।
কিন্তু ঈদ পরবর্তী সময়ে অফিস আদালত খুললেও মোটরসাইকেল নিয়ে চরম বিপাকে পড়েছে তারা। গত একসপ্তাহ থেকে একমাত্র ভরসা বামনডাঙ্গা ফিলিং স্টেশনে তেল বিতরণ বন্ধ থাকায় অনেকই পায়ে হেটে বা বিকল্প ব্যাবস্থায় অফিস করছেন। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারায় বিঘ্ন হচ্ছে কাজের এবং প্রায়শই উর্ধতনের গালমন্দ শুনতে হচ্ছে। তেল না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন বাইকাররা। সুন্দরগঞ্জ উপজেলার অন্য সব তেল পাম্পে একদিন পরপর তেল বিতরণ কার্যক্রম চললেও গত একসপ্তাহ থেকে বামনডাঙ্গা ফিলিং স্টেশনে কোন তেল বিতরণ করা হচ্ছে না।
বিষয়টি অবগত হয়ে সরেজমিন তেল পাম্পে গিয়ে দেখা যায় পেট্রোল পাম্পটি বন্ধ। নেইম-প্লেটে লেখা তেল শেষ।মুঠোফোনে তেল মালিক আজিম জানান প্রায় একসপ্তাহ থেকে তাকে পেট্রোল বা অক্টেন কোনটাই দেয়া হচ্ছে না। পে-অর্ডার করার পরও তেল না পেয়েও তিনি হতাশ।
তিনি আরো জানান সুন্দরগঞ্জে সব পাম্পে তেল সরবরাহ করা হলেও তাকে পার্বতীপুর ডিপো কর্তৃপক্ষ আজ না তো কাল পেট্রোল দিবে বলে তালবাহনা করছেন। তিনি উপজপলা প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন