জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩২ তম এসএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে এবং প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের মিলন মেলার মাধ্যমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বেলায়েত হোসেন সবুজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নানা পরামর্শ প্রদান করেন।
সহকারী শিক্ষকের মধ্যে আঃ খালেক বলেন, সামনের এসএসসি পরীক্ষা আগের বছরের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। তাই মেধার পাশাপাশি সততা ও সুন্দর আচরণের মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। পরীক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী স্বীকৃতি।নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী সাম্মী,স্বীকৃতি, পরিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের সম্পা,কলা বিভাগ থেকে মনি, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেলী আক্তার।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান জুয়েল তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠাই শিক্ষার আসল উদ্দেশ্য।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন মুহুর্তের দেখা দেয়। দীর্ঘদিনের চেনা আঙিনা ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনা এবং নতুন এক গন্তব্যে পা রাখার উত্তেজনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দও এ সময় উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে পরীক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন