আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাঘাটায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান , সাঘাটা , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 28 মার্চ, 2026

গাইবান্ধার সাঘাটা উপজেলায় শান্তি, সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৮ মার্চ) বিকেলে বোনারপাড়া সরাইখানা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট সেন্টারে এ সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সাঘাটা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাংগার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী রাজেস দে। সাঘাটা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অ্যাম্বাসেডর নবাব আলী সাজুর  সভাপতিত্বে এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহ আলমের সঞ্চালনায় সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপে বক্তব্য দেন প্রভাষক মতিউর রহমান, ইসলামি বক্তা আব্দুল্লাহ আনছারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ মিলন, সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান টিপু, সাংবাদিক জয়নুল আবেদীন, আনোয়ার হোসেন, মাওলানা আনিছুর রহমান, প্রহিত সাধন চক্রবর্তী, ধর্মীয় গবেষক শংকর চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, রবি চক্রবর্তী এবং সাঘাটা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি যোগেশ্বর বর্মনসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বোঝাপড়া বাড়াতে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সংলাপে বিভিন্ন ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image