আজঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ -এ ২৯ চৈত্র ১৪৩২ - ২৪ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা

গাইবান্ধায় সড়ক দুঘর্টনায় নারী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 1 সেপ্টেম্বর, 2025

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম (৩৫) গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মরিয়ম বেগম মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘শঠিবাড়ী এক্সপ্রেস’ নামক একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাসটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলে চৌমাথা মোড়ে যানজটে আটকা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ বাসসহ চালক শফিকুল ইসলামকে আটক করে। 

আটক শফিকুল ইসলামের (৩৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে। 

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করাসহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসীর অভিযোগ,পান্থাপাড়া এলাকায় প্রতিদিন শতশত শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও পথচারীকে মহাসড়ক পারাপার হতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। গত সপ্তাহেই ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুইজন আহত হন। স্থানীয়দের দাবি, দ্রুত এ স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। এতে পথচারীরা নিরাপদে পার হতে পারবেন এবং দুর্ঘটনা রোধ হবে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সড়ক অবরোধ করে থাকা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image