মূল কনটেন্টে যান
আজঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৫ আশ্বিন ১৪৩৩ - ৭ রবিউস সানি ১৪৪৮

‘সরকারের শুভ বুদ্ধি উদয় না হলে এক দফা’: ডা. শফিকুর রহমান

‘সরকারের শুভ বুদ্ধি উদয় না হলে এক দফা’: ডা. শফিকুর রহমান

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ সকাল আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ সকাল

সংক্ষেপে

গাইবান্ধার পলাশবাড়ীতে ১১ দলীয় জোটের লংমার্চে ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন এক দফায় নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শফিকুর রহমান।

  • উপজেলা: গাইবান্ধা সদর
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

কোনো দল বা ব্যক্তির স্বার্থে নয়, আমাদের এই লংমার্চ ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য। ৯ দফা দাবিতে এগারো-দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি এ কথা বলেন।

জেলা জামায়াত আয়োজিত এ পথসভায় বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, গৃহিণীদের চুলার গ্যাস নিশ্চিতকরণ, নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত হলে তাঁদের এই লংমার্চে নামতে হতো না। সাধারণ মানুষের ওপর চলমান ‘জুলুম’ সহ্যসীমা ছাড়িয়ে গেছে উল্লেখ করে তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, দাবি আদায় না হলে ৯ দফা বাদ দিয়ে আন্দোলন ‘এক দফায় রূপ নেবে। তবে এ অবস্থা তারা চান না জানিয়ে সরকারকে শুভ বুদ্ধির উদয় হওয়ার সময় দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পথসভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার । এছাড়া পথসভায় এগারো-দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।