মূল কনটেন্টে যান
আজঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২ আশ্বিন ১৪৩৩ - ৪ রবিউস সানি ১৪৪৮

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকা অনুদান

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকা অনুদান

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ দুপুর আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ সকাল

সংক্ষেপে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ পরিবার ও গুরুতর আহত দুইজনকে সরকারি উদ্যোগে ৭৬ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।

  • উপজেলা: গাইবান্ধা সদর
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

‎বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এই সহায়তা প্রদান করা হয়। এদিন নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ এবং গুরুতর আহত ২ ব্যক্তিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সাল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

‎জেলা প্রশাসন জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।