ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন
- উপজেলা: ফুলছড়ি
- জেলা: গাইবান্ধা
- বিভাগ: রংপুর
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ব্রহ্মপুত্রের নদের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত পাড়ে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
মানববন্ধনে শত শত ভুক্তভোগীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, ইউপি সদস্য ছায়দার রহমান, সমাজসেবক মজনুর রশিদ ও বিএনপি নেতা ফারুক মিয়া প্রমুখ।
বক্তারা জানান, গত এক মাস ধরে ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রামে অব্যাহত ভাঙনে শত শত পরিবার গৃহহীন এবং একরের পর একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকা পরিদর্শন করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বক্তারা দ্রুত জরুরি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপের জোর দাবি জানান।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন