আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক

মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৭ আগস্ট, ২০২৬, ১১:৫১ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ দুপুর
  • উপজেলা: গাইবান্ধা সদর
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৫১ বোতল মাদক এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২ কারবারিকে আটক করা হয়।

 

বিজ্ঞাপন

আজ বুধবার (২৬ আগষ্ট ২০২৬)  দুপুর পনে ১২টার দিকে সদর উপজেলার কামারজানি বাজারের একটি মুরগীর দোকান ঘরে এই অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন, উপজেলার কামারজানি ইউনিয়নের গোহাট গ্রামের মৃত: গোলাম মওলার পুত্র আবুল কালাম (৪৫) ও একই উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আইনালের তাড়ী গ্রামের

সাইদুর রহমানের পুত্র সবুজ মিয়া (২৮)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এর নির্দেশনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

পরিদর্শক তরুণ কুমার রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল কামারজানি বাজারের মুরগী ব্যবসায়ী আবুল কালামের মুরগীর দোকান ঘরে অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি চালিয়ে 

৫১ বোতল মাদক এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে মুরগী ব্যবসায়ী আবুল কালামসহ সঙ্গীয় 

সবুজ মিয়াকে আটক করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image