মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

ফুলছড়িতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ

ফুলছড়িতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান , সাঘাটা , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১১ মার্চ, ২০২৬, ৫:১০ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
  • উপজেলা: ফুলছড়ি
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ সদস্যদের নিয়ে দিনব্যাপী কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার জামিলা আক্তার উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবদুল কুদ্দুস (প্রিন্স) । তিনি শিক্ষা উন্নয়নে কমিউনিটির ভূমিকা, বিদ্যালয় ব্যবস্থাপনায় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ও গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ছিন্নমূল মহিলা সমিতির উপপরিচালক এবিএম মাসুদুন্নবী লিপন, জামিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, সাংবাদিক মোস্তাফিজুর রহমান এবং শিক্ষা সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী আহসান উল করিম।

প্রশিক্ষণে শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ সময় বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম (খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম) জোরদার, বিদ্যালয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সামাজিক নিরীক্ষা চর্চা, স্কুল ম্যানেজমেন্ট কমিটি কার্যকর করা, প্রতিবন্ধী ও প্রান্তিক শিশুদের বিদ্যালয়ে অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম