আজঃ বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২২ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির • সমাজ বিনষ্টকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান • নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ • কাউনিয়ায় পে-স্কেলের দাবীতে বিক্ষোভ কর্মসূচী • পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান : মোবাইল কোর্টে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ • আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির

৯ম পে-স্কেলের দাবিতে নবাবগঞ্জে রাজপথে সরকারি কর্মচারীরা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মোঃ রেজাউল করিম স্বাধীন , নবাবগঞ্জ , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 ফেব্রুয়ারি, 2026

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। মিছিলে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা চরমভাবে বিপাকে পড়েছেন। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। তাই অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এতে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

শান্তিপূর্ণভাবে আয়োজিত এই কর্মসূচি শেষে বক্তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশ শেষে মিছিলকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।