আজঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ -এ ৩০ শ্রাবণ ১৪৩৩ - ২৯ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• হত্যাকাণ্ডের ৯ দিন পর ভারত থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে, সৎকার সম্পন্ন • রংপুরে গ্যারেজ মালিককে হত্যায় নারীসহ গ্রেপ্তার ৩ • খানসামায় বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • হিলিতে মাদক নিয়ন্ত্রণে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২ • চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে আটক ২ যুবকের জেল জরিমানা। • হত্যাকাণ্ডের ৯ দিন পর ভারত থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে, সৎকার সম্পন্ন • রংপুরে গ্যারেজ মালিককে হত্যায় নারীসহ গ্রেপ্তার ৩ • খানসামায় বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • হিলিতে মাদক নিয়ন্ত্রণে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২ • চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে আটক ২ যুবকের জেল জরিমানা।

খানসামায় বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 আগস্ট, 2026

দিনাজপুরের খানসামা উপজেলায় পরিতোষ চন্দ্র রায় (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ঝাইয়াপাড়া (তারাপদপাড়া) এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পরিতোষ চন্দ্র রায় ওই এলাকার সুবাস চন্দ্র রায়ের ছেলে। জীবিকার তাগিদে তিনি একটি উইক তৈরির কারখানায় কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোকের ছায়া।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাঁশঝাড়ে মরদেহ ঝুলতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এর আগে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে যায়, এরপর অনেক খোঁজাখুঁজি থাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাসেত সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image