আজঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ -এ ১৫ শ্রাবণ ১৪৩৩ - ১৪ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত • ফ্যামিলি কার্ড নিয়ে কুৎসা রটনাকারীরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো • রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ • নিজের দোকানে আগুন দেওয়ার অভিযোগ, পুড়ে ছাই পাশের ৫ ব্যবসায়ীর স্বপ্ন • ঘোড়াঘাটে খালের পানিতে ভেসে থাকা ৩০ পিস ইয়াবা উদ্ধার • বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত • ফ্যামিলি কার্ড নিয়ে কুৎসা রটনাকারীরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো • রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ • নিজের দোকানে আগুন দেওয়ার অভিযোগ, পুড়ে ছাই পাশের ৫ ব্যবসায়ীর স্বপ্ন • ঘোড়াঘাটে খালের পানিতে ভেসে থাকা ৩০ পিস ইয়াবা উদ্ধার

ঘুষ নিলে ছাড় নয়, প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা: হুইপ আখতারুজ্জামান মিয়া

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 28 জুলাই, 2026

দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন: সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অসৌজন্যমূলক, অমানবিক, হয়রানিমূলক বা বৈষম্যমূলক আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্যসেবা, ভূমি অফিস, আইনগত সহায়তা, কৃষি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সরকারি প্রকল্প, ভাতা, অনুদান, সেবা, সহায়তা, সুপারিশ বা পরামর্শ প্রদানের নামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুষ গ্রহণ, আর্থিক লেনদেন, অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা যে কোনো ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলে, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তায় তিনি উল্লেখ করেন, সরকারি সেবা জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

জনগণের আস্থা ও রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে সবাইকে সর্বোচ্চ সতর্ক, দায়িত্বশীল ও আইনানুগভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image