আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বৃষ্টির ধাক্কায় কাঁচা মরিচের ঝালে অস্থির বাজার

কাঁচা মরিচ

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 27 জুলাই, 2026, 3:00 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:57 দুপুর
  • উপজেলা: খানসামা
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে দিনাজপুরের খানসামা বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ১৩০ টাকা। বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে।

সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় অনেক কম। কয়েকটি দোকানে সীমিত পরিমাণে মরিচ পাওয়া গেলেও ক্রেতাদের তা কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক ক্রেতাই প্রয়োজনীয় পরিমাণ কাঁচা মরিচ কিনতে পারছেন না।

বিজ্ঞাপন

স্থানীয় ক্রেতা সুজন ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মধ্যে কাঁচা মরিচের এমন মূল্যবৃদ্ধিতে তাঁদের ভোগান্তি আরও বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে। ফলে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। সরবরাহসংকটের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

খানসামা বাজারের সবজি বিক্রেতা শাহিনুর ইসলাম বলেন, বর্তমানে চাহিদার তুলনায় কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় বেশি দামে কিনে আনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image