হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৯ জন আহত
সংক্ষেপে
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন বলেন, সোমবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত
- উপজেলা: হাকিমপুর
- জেলা: দিনাজপুর
- বিভাগ: রংপুর
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার সাদুরিয়া গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ নয়জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শেফালী (৩০), শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯)। তাঁরা সবাই সাদুরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ ধানক্ষেত থেকে একটি শিয়াল ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর হামলা চালায়। পরে শিয়ালটি একে একে কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা শিয়ালটিকে থামানোর চেষ্টা করলে তাঁদের মধ্য থেকেও কয়েকজন আক্রান্ত হন।
এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন বলেন, সোমবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত নারী, পুরুষ ও শিশুসহ নয়জন জরুরি বিভাগে আসেন। তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন