মূল কনটেন্টে যান
আজঃ মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ -এ ২১ আশ্বিন ১৪৩৩ - ২৩ রবিউস সানি ১৪৪৮

কুয়াশার চাদরে হিলি , শীতের আগমনী বার্তা

কুয়াশার চাদরে হিলি , শীতের আগমনী বার্তা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৫ অক্টোবর, ২০২৬, ২:২৭ দুপুর আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৬, ১০:২৫ রাত

সংক্ষেপে

সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে খোলা মাঠ ও গ্রামীণ জনপদে কুয়াশার ঘনত্ব ছিল তুলনামূলক বেশি। ভোরের দিকে সড়ক ও গ্রামের পথগুলো অনেকটা কুয়াশার চাদরে ঢাকা পড়ে।

  • উপজেলা: হাকিমপুর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের হিলিতে ভোরের প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আগমনী বার্তা। সোমবার ভোর থেকেই হিলি সহ দিনাজেুর জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশায় ঢেকে যায় মাঠ-ঘাট, সড়ক ও জনপদ। কুয়াশার কারণে সকাল বেলায় দূরের দৃশ্য কিছুটা ঝাপসা হয়ে পড়ে। 

সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে খোলা মাঠ ও গ্রামীণ জনপদে কুয়াশার ঘনত্ব ছিল তুলনামূলক বেশি। ভোরের দিকে সড়ক ও গ্রামের পথগুলো অনেকটা কুয়াশার চাদরে ঢাকা পড়ে।

বিজ্ঞাপন

সকালের স্নিগ্ধ আবহাওয়া ও শীতের হালকা আমেজ উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষকে গ্রামের পথ ও সড়কে হাঁটতে দেখা গেছে। কেউ কেউ বের হয়েছেন শরীরচর্চা ও প্রাতঃভ্রমণে। কুয়াশাভেজা প্রকৃতিতে যোগ হয়েছে শীতের মিষ্টি আমেজ।

দিনাজপুরের মাঠ-ঘাটে কুয়াশার এমন উপস্থিতি শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। ভোরের কুয়াশা আর হিমেল আবহাওয়ায় বদলে যেতে শুরু করেছে উত্তরের জনপদের চেনা সকাল। প্রকৃতির এই পরিবর্তনে দিনাজপুরবাসীর কাছে শীতের আগমনী বার্তাও যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।