মূল কনটেন্টে যান
আজঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৭ আশ্বিন ১৪৩৩ - ৯ রবিউস সানি ১৪৪৮

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ দুপুর

সংক্ষেপে

জ্বালানি তেলের দাম বাড়ায় হিলি থেকে দিনাজপুর ও জয়পুরহাট রুটে বাসভাড়া বেড়েছে; কমেছে বাস চলাচল, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

  • উপজেলা: হাকিমপুর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দিনাজপুরের হিলি থেকে দিনাজপুর ও জয়পুরহাট রুটে লোকাল বাসের ভাড়া বাড়ানো হয়েছে। এতে বাড়তি ভাড়া গুনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে, ভাড়া বাড়িয়েও ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন বাস মালিক ও শ্রমিকরা।

হিলি থেকে দিনাজপুর রুটে ২০ টাকা বাড়িয়ে বর্তমানে ১৭০ টাকা এবং হিলি থেকে জয়পুরহাট রুটে ১০ টাকা বাড়িয়ে ৬০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তবে দূরপাল্লার বাসে এখনো কোনো ভাড়া বাড়ানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বাস চালক ও শ্রমিকরা জানান, তেলের দাম বৃদ্ধির কারণে অনেক বাস মালিক লোকাল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। আগে হিলি-জয়পুরহাট রুটে প্রতিদিন প্রায় ৩২টি বাস চলাচল করলেও বর্তমানে ১২ থেকে ১৩টি বাস চলাচল করছে। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি অনেক বাস শ্রমিকও কর্মহীন হয়ে পড়েছেন।

তাদের দাবি, জ্বালানি তেলের বর্তমান মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার দ্রুত বাসের ভাড়া নির্ধারণ করে দিলে মালিক, শ্রমিক ও যাত্রী—সবার জন্যই বিষয়টি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আসবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।