আজঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ -এ ২ ভাদ্র ১৪৩৩ - ৩ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি • হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা • শুধু মাস শেষে বেতন নিলেই হবে না, শিক্ষার্থীদের পড়াতে হবে : হুইপ আখতারুজ্জামান মিয়া • নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল • সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী • বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি • হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা • শুধু মাস শেষে বেতন নিলেই হবে না, শিক্ষার্থীদের পড়াতে হবে : হুইপ আখতারুজ্জামান মিয়া • নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল • সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 আগস্ট, 2026

ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকা এবং দেশীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে কাঁচামরিচের দাম। মাত্র দুদিনের ব্যবধানে দেশীয় কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ৪০ টাকা কমে বর্তমানে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
হিলি বাজার ঘুরে জানা গেছে, তিন দিন আগেও দেশীয় কাঁচামরিচ প্রতি কেজি ৯৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা নেমে এসেছে ৬০ টাকায়। এর আগে গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল প্রায় ১৫০ টাকা কেজি। আর কয়েকদিন আগে দাম বেড়ে সর্বোচ্চ ৩০০ টাকা কেজিতেও বিক্রি হয়েছে দেশীয় কাঁচামরিচ।
বাজারে কাঁচামরিচ কিনতে আসা আরমান আলী বলেন, “দাম বাড়তে বাড়তে কাঁচামরিচ ৩০০ টাকা কেজি হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি কেনা কঠিন হয়ে পড়েছিল। প্রয়োজনের তুলনায় অর্ধেক পরিমাণ কিনতে হতো। এখন ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় দাম কমেছে। দুদিন আগে যে মরিচ ১০০ টাকা কেজি দরে কিনেছি, এখন সেটিই ৬০ টাকা। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে।”
ক্রেতা আলেয়া বেগম বলেন, “কাঁচামরিচের দাম হঠাৎ ৩০০ টাকা কেজিতে উঠে গিয়েছিল। ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর আবার দাম কমতে শুরু করেছে। এখন ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এতে সাধারণ ক্রেতারা স্বস্তি পেয়েছেন। তবে এত অল্প সময়ে দাম কেন এতটা বেড়েছিল, সেটিও খতিয়ে দেখা দরকার।”
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বৈরী আবহাওয়া, ঝড়-বৃষ্টি ও বিভিন্ন এলাকায় কাঁচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছিল। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে থাকে। পরে সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়।
তিনি বলেন, “দেশীয় কাঁচামরিচের পাশাপাশি আমদানিকৃত মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। একই সঙ্গে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় দেশীয় মরিচের সরবরাহও বেড়েছে। আমদানি ও সরবরাহ এভাবে অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীরা কী দামে পণ্য কিনছেন এবং কী দামে বিক্রি করছেন, তা যাচাই করতে ক্রয়-বিক্রয়ের মেমো পরীক্ষা করা হচ্ছে। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে বাজার তদারকির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image