আজঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ -এ ২ ভাদ্র ১৪৩৩ - ৩ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি • হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা • শুধু মাস শেষে বেতন নিলেই হবে না, শিক্ষার্থীদের পড়াতে হবে : হুইপ আখতারুজ্জামান মিয়া • নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল • সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী • বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি • হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা • শুধু মাস শেষে বেতন নিলেই হবে না, শিক্ষার্থীদের পড়াতে হবে : হুইপ আখতারুজ্জামান মিয়া • নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল • সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আরাফাত ইসলাম

মোঃ আরাফাত ইসলাম , হাবিপ্রবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 16 আগস্ট, 2026

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। 

রবিবার (১৬ই আগষ্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নুর হোসেন হল মাঠ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,সিনিয়র সহ-সভাপতি সাদজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুর জামান রুকু, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদ’সহ অন্যান্য নেতাকর্মীরা।  

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন,“ হাবিপ্রবি ছাত্রদল সব সময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে। বিগত ১৭ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু শিক্ষকের জন্য আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু আজ সেই ক্যাম্পাসেই আমরা মিছিল করছি। আওয়ামী লীগের যেসকল নেতাকর্মীরা আশায় আছেন আপনাদের আপা ফিরবে তারা সাবধান হয়ে যান। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে হাবিপ্রবি ছাত্রদল কোনো ধরনের ছাড় দেবে না।”

তিনি আরো বলেন, “হাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন। যার প্রমাণ আমাদের দল ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি বা হল দখলের মতো ঘটনা ঘটেনি। আমরা সব সময় সহাবস্থানে বিশ্বাসী। আমরা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image