হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় হিলির গ্রামীণ সড়কগুলো মাস্টারপ্ল্যানের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে কাজ করার পাশাপাশি সড়ক মানুষের চলাচলের উপযোগী করা হবে।
এ সময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন