আজঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬ -এ ৫ শ্রাবণ ১৪৩৩ - ৪ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার • পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার

ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 19 জুলাই, 2026

দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নবীরুল ইসলাম (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহমেদকে আটক করেছে পুলিশ। তার দুই সহযোগী লেবু মিয়া ও অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছেন।

শনিবার রাতে উত্তর লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পথে অরক্ষিত রেলক্রসিং এলাকায় হামলার শিকার হন নবীরুল ইসলাম। বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ঘোড়াঘাট এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহমেদকে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, আটক আকাশ আহমেদ ফুলবাড়ী পৌর শহরের চকশাহাবাজপুর (আমবাগা) গ্রামের মনোয়ার হোসেনের পুত্র। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image