আজঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬ -এ ৪ শ্রাবণ ১৪৩৩ - ৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু

‘ফ্যাসিবাদী হামলা চলছে, একই পথে চললে আগামীতে আপনাদের সঙ্গে শক্ত লড়াই হবে’—নাসিরুদ্দিন পাটোয়ারী

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 জুলাই, 2026

দেশের ১৪'শ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ। এই দেশে ফ্যাসিবাদী হামলা হয়েছিল, এখনো ফ্যাসিবাদী হামলা চলছে। ঠিক একই পথে চললে আপনাদের সঙ্গে আগামী দিনে আমাদের শক্ত লড়াই হবে, ইনশাআল্লাহ! বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

শুক্রবার রাত আটটার দিকে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারের গোডাউন মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বর্তমান তরুণ-তরুণী সবার বুকে আছে ওসমান হাদির আগামীর স্বপ্ন, সবার বুকে আছে ওসমান হাদির বিশ্বাসের স্বপ্ন।

তিনি উপস্থিত ছাত্র-জনতা ও তরুণ-তরুণীর উদ্দেশ্যে বলেন, ভোটের আগে আমরা এ দেশের শিক্ষা, চিকিৎসা, আলেম-ওলামাদের সুরক্ষা, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তার কথা বলেছি। তাই বিএনপিকে আমরা কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজদের মনোনয়নপত্র দিতে নিষেধ করেছিলাম। তারা বলেন, এটা আমাদের দলের পুরোনো ঐতিহ্য, ছাড়তে পারব না। আমরা বলেছি, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তারা বলেন, আপনাদের ওসব দেখতে হবে না। আমরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২ নম্বর লোক বসিয়ে দেই। তাই আমি বলতে চাই, আগামীতে যে লড়াই হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে নয়। এ লড়াই হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে, ১৪'শ ছাত্র-জনতার রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, তাদের বিরুদ্ধে।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা ও কাজের মধ্য দিয়ে বারবার এটা প্রমাণ করে যে তারা আমাদের প্রতিবেশী হতে পারে, কিন্তু তারা দাদাগিরি করতে চায়, আধিপত্যবাদ বহাল করতে চায়, তাহলে আমরা স্পষ্ট ভাষায় ভারতকে বলতে চাই, এই ধরনের প্রতিবেশীকে আমরা প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। যারা একজন গণহত্যাকারী ও ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, যারা খরার সময় পানি আটকে রাখে, বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমার লক্ষ মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। তারা কোনোদিন আমাদের প্রতিবেশী হতে পারে না। আগামীর বাংলাদেশে একটা ফেলানী হত্যা হলে বা একটা সীমান্ত হত্যা হলে আমাদের ঐক্যবদ্ধভাবে বিজিবির ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সীমান্ত রক্ষা করতে হবে বলে সবার আহ্বান জানান তিনি। বিএনপির তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে দেশের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তাই আগামী দিনে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে আপনাদেরও ছুড়ে ফেলে দেবে এ দেশের জনগণ।

সভায় দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানের পর আমরা সকলে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ আমরা পাব। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে। যে বাংলাদেশে মানুষ চাকরি পাবে কোনো ঘুষ ছাড়া, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রটা গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকেই এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা দুইটা ভোট দিয়েছি। সরকার গঠনের ভোট, গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না। এই কারণে বাংলাদেশের মানুষ এখন আশাহত হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করা এবং বিদ্যুৎ বিল কম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পদযাত্রায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, উপজেলা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম, এনসিপির স্থানীয় নেতাসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image