আজঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬ -এ ২৬ শ্রাবণ ১৪৩৩ - ২৫ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• সুন্দরগঞ্জে দুই লাখ টাকার ফসল কেটে টুকরো টুকরো করল ইঁদুর ও উইপোকা • পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের • আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমির • ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২ • সুন্দরগঞ্জে দুই লাখ টাকার ফসল কেটে টুকরো টুকরো করল ইঁদুর ও উইপোকা • পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের • আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমির • ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 আগস্ট, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।

পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কালো রঙের সাইড ব্যাগ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। আমরা রেগুলার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image