মূল কনটেন্টে যান
আজঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৩০ ভাদ্র ১৪৩৩ - ১ রবিউস সানি ১৪৪৮

দিনাজপুরে ব্র্যাক-বিসিকের উদ্যোগে মৌচাষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মৌবক্স ও উপকরণ বিতরণ

দিনাজপুরে ব্র্যাক-বিসিকের উদ্যোগে মৌচাষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মৌবক্স ও উপকরণ বিতরণ

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ দুপুর আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ সকাল

সংক্ষেপে

দিনাজপুরে ব্র্যাক-বিসিকের প্রশিক্ষণে ১৫ জনকে মৌচাষের সরঞ্জাম প্রদান; উদ্যোগটি কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ বাড়াবে।

  • উপজেলা: দিনাজপুর সদর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী মৌচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে মৌবক্স, মৌমাছি এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্র্যাক বিএলসি দিনাজপুরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জনের হাতে মৌবক্স, মৌমাছি, হ্যান্ড গ্লাভস, ধোঁয়াদানি, ফেস মাস্কসহ মৌচাষের প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

গত ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুরের বিসিক বাঁশেরহাট কার্যালয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দিনাজপুর-১ অঞ্চলের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের পথ সুগম করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমান, ব্র্যাক বিএলসি দিনাজপুরের অপারেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম, রানীগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, এরিয়া ম্যানেজার (আরবান) রবিউল আলম, সিনিয়র অফিসার এসএসবিডিইউ মোছাঃ শামসুননাহার, বিসিকের মৌ সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন, দিনাজপুর-২ এর সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) জীবন চন্দ্র সেন এবং দিনাজপুর-১ এর সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) আরিফুর রহমান।

সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ অঞ্চলে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মধু উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থী ১৫ জন সদস্যকে মৌচাক বাক্সসহ অন্যান্য সরঞ্জাম প্রদান করায় তারা অবিলম্বে নিজ উদ্যোগে মধু উৎপাদন ও ব্যবসা শুরু করতে সক্ষম হবেন।


অন্যান্য বক্তারা বলেন, মৌচাষ একটি লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রশিক্ষণ গ্রহণকারীরা এই সহায়তার জন্য বিসিক ও ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।