মূল কনটেন্টে যান
আজঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৩০ ভাদ্র ১৪৩৩ - ১ রবিউস সানি ১৪৪৮

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪ দুপুর আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ সকাল

সংক্ষেপে

পার্বতীপুরে সড়কের পাশে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার; বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • উপজেলা: পার্বতীপুর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোথা থেকে এসব গুলি এলো, কারা এগুলো সেখানে রেখে গেল এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের দাবি রাখছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে র‌্যাব-১৩, রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে একটি থেকে ৫০ রাউন্ড এবং অপরটি থেকে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি।
আজ (১৩সেপ্টেম্বর) রবিবার, পার্বতীপুর মডেল থানা সুত্র জানাযায়, উদ্ধার করা ৯২ রাউন্ড গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে, জিডি নং- ৭২৬ তারিখ- ১৩/৯/২০২৬ । একই সঙ্গে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‌্যাব-১৩।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।