মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

দিনাজপুরে ডিবির অভিযানে ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

দিনাজপুরে ডিবির অভিযানে ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২৬, ৩:০৮ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর
  • উপজেলা: দিনাজপুর সদর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ২৬ জুলাই রাত ১০টা ২৫ মিনিটে পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ও সরকারি লাইসেন্স ছাড়াই যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে মো. লাভলু হোসেন মানিক (৪০)-কে ঘটনাস্থল থেকে আলামতসহ গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মো. ওমর ফারুক সরকার (৪৩) ও মো. হাসান আলী (৫৮)-কে পার্বতীপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের ভেতরে রাখা ৩৫টি কার্টন থেকে বিভিন্ন কোম্পানির মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলোর লেবেল অনুযায়ী মূল্য প্রায় ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন যৌন উত্তেজক সিরাপ সংগ্রহ করে অধিক মুনাফার আশায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি পলাতক সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম