আজঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ -এ ২ ভাদ্র ১৪৩৩ - ৩ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা কে কোথায় • রৌমারীতে ৪ গ্রামের যৌথ মাদকবিরোধী সভা, গঠন হলো তিন স্তরের কমিটি • ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার • রংপুর চিনি কলে ৬ বছর ধরে বন্ধ সাইরেনের ডাক, জং ধরা স্বপ্নে হারিয়ে যাওয়ার করুণ কাব্য • চিরিরবন্দরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা। • ২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা কে কোথায় • রৌমারীতে ৪ গ্রামের যৌথ মাদকবিরোধী সভা, গঠন হলো তিন স্তরের কমিটি • ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার • রংপুর চিনি কলে ৬ বছর ধরে বন্ধ সাইরেনের ডাক, জং ধরা স্বপ্নে হারিয়ে যাওয়ার করুণ কাব্য • চিরিরবন্দরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা।

চিরিরবন্দরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 17 আগস্ট, 2026

দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে ছাত্রদলের দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সংঘর্ষের ঘটনায় গত ১২ আগস্ট বুধবার রাত ৯টায় উপজেলার রানীরবন্দর সুইহারীবাজারে নশরতপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপর গত ১৫ আগস্ট শনিবার চিরিরবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

জানা গেছে, গত ১১ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব ইছামতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলার নশরতপুর ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় যোগদানের জন্য চিরিরবন্দর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নূর-এ-আলম সিদ্দিকী নয়নের নেতৃত্বে একটি মিছিল রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজ মোড়ে পৌঁছিলে ছাত্রদলের অপর একটি পক্ষ মিটিংয়ে না যেতে মিছিলে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের চিরিরবন্দর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, মোঃ আসলাম, ইনজাত আলী, যুবদলের মোঃ সোহাগ, শাকিল, গোলাম রব্বানী, বিএনপি সমর্থক বিশ্বনাথ রায়, আবু তাহের, সফিকুল ইসলামসহ অপর পক্ষের অজ্ঞাত ৫-৭ জন আহত হন। এক পর্যায়ে উপজেলা বিএনপি'র সিদ্ধান্ত অনুযায়ী মতবিনিময় সভাটি মুলতবী ঘোষণা করা হয়। এরপর এক পক্ষ আরেক পক্ষের নেতাকর্মীদের দেখামাত্র মারপিট শুরু করে।

১৩ আগস্ট বৃহস্পতিবার বেশ কয়েকজন নেতাকে মারপিট করা হয়। তারা বর্তমানে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার জেরে শামসুল আলম নামে এক বিএনপি নেতা বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/১৬ জনের বিরুদ্ধে থানার মামলা দায়ের করেন। 

স্থানীয় ইউনিয়ন বিএনপির জনৈক নেতা বলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুর এ আলম সিদ্দীকি নয়ন জুলাই গণ অভ্যুর্ত্থান পরবর্তি সময়ে কিছু ভাবমুর্তি ক্ষুন্ন করা কাজ করায় দল থেকে তাকে সকল কর্মকান্ডে বিরত রাখার সিদ্ধান্তের কারনে ওই মতবিনিময় সভায় তার যোগদানে বাধা দেয়া হয়েছিল। সে থানা কমিটির অনুমতি ব্যাতিত ওই সভায় জোরপুর্বক অংশ নিতে চেয়েছিল।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাহমুদুন নবী বলেন, মামলা রুজু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image