আজঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬ -এ ৪ শ্রাবণ ১৪৩৩ - ৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 জুলাই, 2026

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি টু বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে, আব্দুলপুর বানিযুগী মাদরাসার হেফজ শাখার ছাত্র মো. তছলিম উদ্দিন (১২) বাড়ির পাশ্ববর্তী সুখীপীর বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে চট্টগ্রাম থেকে বিন্যাকুড়ি বাজারের দিকে যাওয়া সিমেন্ট ভর্তি একটি ট্রাকের হর্ন শুনে রাস্তার পাশে দাঁড়ায়। ট্রাকের চালক ডান দিকে বাঁশ থাকায় বামে ট্রাক চাপিয়ে দিয়ে ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক আছে। মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image