মূল কনটেন্টে যান
আজঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৩০ ভাদ্র ১৪৩৩ - ১ রবিউস সানি ১৪৪৮

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

ঘোড়াঘাটে  আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ সকাল আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ দুপুর

সংক্ষেপে

আদা ক্ষেতের আড়ালে গোপনে গাঁজা চাষের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে দুই গাছসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • উপজেলা: ঘোড়াঘাট
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় করা গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন,আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

বিজ্ঞাপন

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।