আজঃ মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ -এ ২০ শ্রাবণ ১৪৩৩ - ১৯ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ভূল্লী উপজেলার প্রথম স্থায়ী ইউএনও হিসেবে যোগ দিলেন সাদ্দাম হোসেন • মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত পীরগাছা গড়তে পুলিশের বিশেষ অভিযান • বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমীর ‘গানে গানে জুলাই’ • হাকিমপুরে চাহিদার অর্ধেকও নয় বিদ্যুৎ সরবরাহ • ভূল্লী উপজেলার প্রথম স্থায়ী ইউএনও হিসেবে যোগ দিলেন সাদ্দাম হোসেন • মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত পীরগাছা গড়তে পুলিশের বিশেষ অভিযান • বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমীর ‘গানে গানে জুলাই’ • হাকিমপুরে চাহিদার অর্ধেকও নয় বিদ্যুৎ সরবরাহ

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত পীরগাছা গড়তে পুলিশের বিশেষ অভিযান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 আগস্ট, 2026

রংপুরের পীরগাছা উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পীরগাছা থানা পুলিশ। মাদক ব্যবসায়ী, বিক্রেতা, ক্রেতা ও সেবনকারীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক।

ওসি সেলিম মালিক জানান, পীরগাছা থানায় যোগদানের পর রংপুর রেঞ্জের ডিআইজি ও রংপুর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে থানা এলাকার মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হবে এবং আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, “পীরগাছাকে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করতে থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান শুরু হয়েছে।” জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে শুরু হওয়া অভিযানে পীরগাছা থানার ওসি সেলিম মালিকের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, এসআই গোলাম মোস্তফাসহ থানার অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অভিযানের প্রথম দিনে উপজেলার কান্দি ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলের পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের কার্যক্রম আরও জোরদার করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image